ক‌রোনার উপসর্গ নি‌য়ে পু‌লিশ সদ‌স্যের মৃত‌্যু

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
০৩ আগস্ট ২০২০, ১২:৩১আপডেট : ০৩ আগস্ট ২০২০, ১২:৪৮

করোনাভাইরাস ক‌রোনার উপসর্গ নি‌য়ে কু‌ড়িগ্রা‌মের রৌমারী উপ‌জেলায় আলতাফ হো‌সেন না‌মে এক পু‌লিশ সদস্যের মৃত‌্যু হ‌য়ে‌ছে। সোমবার (৩ আগস্ট) সকা‌লে রৌমারী স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে শ্বাসকষ্ট নি‌য়ে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়। পু‌লিশ সুপার (এস‌পি) ম‌হিবুল ইসলাম খান এ তথ‌্য জানিয়েছেন। আলতাফ হো‌সেন রৌমারী থানায় কন‌স্টেবল প‌দে কর্মরত ছি‌লেন। তার বা‌ড়ি গাইবান্ধার গোবিন্দগ‌ঞ্জে।

এস‌পি জানান, জ্বরসহ ক‌রোনা উপসর্গ থাকায় ২৮ জুলাই ওই পু‌লিশ সদ‌স্যের নমুনা সংগ্রহ ক‌রে পরীক্ষার জন‌্য পাঠা‌নো হয়। কিন্তু এখনও তার নমুনা রিপোর্ট পাওয়া যায়‌নি। সোমবার ভো‌রে শ্বাসকষ্ট দেখা দিলে তা‌কে দ্রুত রৌমারী স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নেওয়া হয়। সেখা‌নে চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি মারা যান। স্বাস্থ‌্যবি‌ধি মে‌নে তার দাফ‌নের ব‌্যবস্থা নেওয়া হ‌বে।

প্রসঙ্গত, ক‌রোনা আক্রান্ত হ‌য়ে জেলায় এ পর্যন্ত ৮ জ‌নের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এর আগে গত ১০ জুন জেলা পু‌লি‌শের এক প‌রিদর্শক ক‌রোনা আক্রান্ত হ‌য়ে বগুড়ায় তার নিজ বা‌ড়ি‌তে মারা যান।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী