গাইবান্ধা জেলায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতা মামলায় জামায়াতের এক কর্মীসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলার সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, পলাশবাড়ী, ফুলছড়ি, সাঘাটা, গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফারুক আহম্মেদ জানান, নাশকতার মামলায় সুন্দরগঞ্জে জামায়াতের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া চুরি, ছিনতাই, ডাকাতি, হত্যা ও মাদকসহ বিভিন্ন মামলায় বাকি ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
/এআর/এসটি/








