দুই যুবকের পেটে প্রায় সাড়ে ৩ হাজার পিস ইয়াবা!

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ১৭:২০আপডেট : ২৭ আগস্ট ২০২০, ১৭:২৬

ইয়াবা ঠাকুরগাঁওয়ে পেটের ভেতরে করে ইয়াবা পাচারের সময় আটক হয়েছে দুই যুবক। চট্টগ্রাম থেকে লাহিড়ীগামী শ্যামলী পরিবহনের ওই দুই যাত্রীর পেটে তিন হজার ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোরে বালিয়াডাঙ্গী থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল হক প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃতরা হলো, বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের ঝিকরা বেলসারা গ্রামের মৃত নুরুল হকের ছেলে মিজানুর রহমান (৩৮) ও আনসারুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (২৪)।

ওসি জানান, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি বাস থেকে দুই ইয়াবা ব্যবসায়ীকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়। পরে থানায় এনে তাদের জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে তথ্য। তারা জানায়, পায়ুপথে গত সোমবার (২৪ আগস্ট) চট্টগ্রামে বিশেষ কায়দায় একজনের পেটে তিনটি এবং আরেক জনের পেটে চারটি মোট সাতটি পটলা রাখা হয়।

পরে তাদের ডাক্তারি পরীক্ষার পর ওষুধ খাওয়ানোর পর মল ত্যাগের মাধ্যমে সাতটি পটলা বেরিয়ে আসে। ওই পটলা থেকে তিন হাজার ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। মাদক আইনে মামলা দিয়ে তাদের ঠাকুরগাঁও জেল হাজতে পাঠানো হয়েছে।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম