নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নীলফামারী প্রতিনিধি
১০ সেপ্টেম্বর ২০২০, ০২:৪০আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০২:৪০

 




আহত রহিমা বেগম নীলফামারীতে সড়ক দুর্ঘনায় কাপড় ব্যবসায়ী জুয়েল ইসলাম (২৮) নামের এক যুবক ঘটনাস্থলে নিহত হয়েছে। জেলার জলঢাকা উপজেলার বগুলাগাড়ী ইউনিয়নের বগুলাগাড়ী চৌধুরী পাড়ার মৃত আশরাফ আলীর ছেলে তিনি।
আহতরা হলেন, উপজেলার উত্তর দেশীবাই গ্রামের আকবার আলী (৬৫) ও রহিমা বেগম (৫০)। নীলফামারী সদর থানার ওসি কেএম আজমিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।
দুর্ঘটনার শিকার রহিমা বেগমের বাড়ি নীলফামারী সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের কচুকাটা পশ্চিম পাড়া গ্রামে। তিনি ভ্যানচালক আব্দুল হামিদের স্ত্রী। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে কচুকাটা এলাকায় ওই দূর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জুয়েল ব্যবসায়ের কাজে বাড়ি থেকে মোটরসাইকেলে করে জেলা শহরে আসার পথে কচুকাটা বাজার মিস্ত্রী পাড়া এলাকায় ধান শুকানোর কাজে ব্যস্ত রহিমার সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান। মোটরসাইকেল আরোহী আকবার আলী গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।


ওসি কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত জুয়েল ব্যবসায়ের কাজে নীলফামারী আসার পথে কচুকাটা মিস্ত্রী পাড়া এলাকায় রহিমা নামে এক নারীর সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায়। আকবার আলী ও রহিমা গুরুতর আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এখন পর্যন্ত তাদের কোনও অভিযোগ আসেনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম