রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা ২০০

রংপুর প্রতিনিধি
১২ সেপ্টেম্বর ২০২০, ১৩:১০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ১৩:১০

রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা ২০০ গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগে আরও তিন জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা রংপুর, নীলফামারী ও কুড়িগ্রামে বাসিন্দা। এ নিয়ে রংপুর বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো দুইশ’ জনে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহাম্মেদ এ তথ্য জানান।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, রংপুর বিভাগের ৮ জেলার মধ্যে সবচেয়ে বেশি মারা গেছেন দিনাজপুরে, ৭০ জন। এর পরেই আছে রংপুর জেলা, এখানে ৪৩ জন মারা গেছেন। সবচেয়ে কম মারা গেছেন লালমনিরহাটে, ৯ জন। এছাড়া পঞ্চগড়ে ১০ জন, নীলফামারীতে ২০ জন, কুড়িগ্রামে ও গাইবান্ধায় ১৪ জন করে এবং ঠাকুরগাঁওয়ে ২০ জন মারা গেছেন।

অন্যদিকে, রংপুর বিভাগের ৮ জেলায় এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৬১ হাজার ৮৯৮টি। এর মধ্যে করোনা পজিটিভ হয়েছেন ১১ হাজার ১০২ জন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ২৪৮জন, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন ১০৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ হাজার ৫৪৮ জন।

এ ব্যাপারে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক ডা. সুলতান আহাম্মেদ জানান, রংপুর বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা একটু কমেছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা ডেডিকেটেড হাসপাতালের নারী চিকিৎসক ডা. সাবা সাদিয়া ও রংপুর পুলিশের দুই জন সদস্যসহ ১৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রংপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬৩০ জনে। সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন। রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জানিয়েছেন, আক্রান্তদের সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। সেইসঙ্গে আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম