শনিবার আসা পেঁয়াজের অধিকাংশই পচা

হিলি প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২০, ১৩:৫৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২০, ২০:০০

পচা পেঁয়াজ পঁচ দিন ভারতে ট্রাকে লোড হয়ে আটকে থাকার পর শনিবার (১৯ সেপ্টেম্বর) হিলি স্থলবন্দর দিয়ে ১১টি ট্রাকে ২৪৬ টন পেঁয়াজ রফতানি করেছে ভারত। অনেক আলাপ-আলোচার পর এলেও এসব পেঁয়াজের অধিকাংশই পচে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

পেঁয়াজ ব্যবসায়ী শরিফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা ডলার দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য এলসি করেছি বা পেঁয়াজ কিনেছি, কিন্তু ভারত সরকার আমাদের পেঁয়াজ দেয়নি; দিয়েছে পেঁয়াজের জুস। এমন জুস দিয়েছে যে, মানুষকে বিনামূল্যে দিলেও তারা নিতে চাচ্ছে না। বাধ্য হয়ে পেঁয়াজ ফেলে দিতে হচ্ছে। শনিবার বন্দর দিয়ে ১১ ট্রাক পেঁয়াজ ঢুকেছে; যার মধ্যে ৬ ট্রাক পেঁয়াজ আমাদের ঘরে। বাকি পেঁয়াজ পচে নষ্ট হয়ে পানি বের হচ্ছে। পোকা ধরেছে, ভালো পেঁয়াজ নেই বললেই চলে। গতবারও ঠিক এমন সময় পেঁয়াজ নিয়ে যা করেছিল মোদি সরকার, এবারও তাই করলো। আমরা দুই দেশকে ট্যাক্স দিয়ে পেঁয়াজ আমদানি করি। কিন্তু আমাদের সঙ্গে যদি এমন করা হয় তবে আমাদের রাস্তায় নামা ছাড়া উপায় থাকবে না।’

স্থানীয় নাসিমা বেগম ও কাদের হোসেন বলেন, ‘শনিবার আসা পেঁয়াজের অধিকাংশই পচা, নষ্ট, পেঁয়াজ দিয়ে পানি বের হওয়ার কারণে আমদানিকারকরা রাস্তার ধারে ফেলে দিয়েছেন। বাজারে পেঁয়াজের দাম বেশি, এ কারণে আমাদের মতো গরিব মানুষের পেঁয়াজ কিনে খেতে সমস্যা হচ্ছে। তাই রাস্তার ধারে ফেলে দেওয়া এসব পেঁয়াজ বাড়িতে নিয়ে যাচ্ছি। বাসায় নিয়ে গিয়ে পরিষ্কার করে এর মধ্যে থেকে যা পাওয়া যায়, তাই বাড়িতে খাওয়ার জন্য ব্যবহার করা যাবে।’

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভারত সরকার গত সোমবার হঠাৎ করে কোনও কিছু না জানিয়ে পেঁয়াজ রফতানি বন্ধ করে দিয়েছিল। এর পরে শুক্রবার একটি নোটিফিকেশন জারি করে যে, গত রবিবার টেন্ডার হওয়া পেঁয়াজগুলো তারা রফতানি করবে। সেই মোতাবেক শনিবার হিলি স্থলবন্দর দিয়ে মাত্র ১১টি ট্রাকে ২৪৬ টন পেঁয়াজ দেশে প্রবেশ করেছে। যে ১১ ট্রাক পেঁয়াজ রফতানি করেছে তার অধিকাংশই ইতোমধ্যে পচে নষ্ট হয়ে গেছে। আমদানিকারকরা এসব পেঁয়াজ নিয়ে এসে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম