কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৩০ টাকা

হিলি প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:২৬ আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১২:২৬

আমদানি করা কাঁচামরিচের ট্রাক

একদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আবারও পাইকারিতে আমদানিকৃত কাঁচামরিচের দাম কমেছে কেজিতে ৩০ টাকা করে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্দরে আমদানিকৃত প্রতি কেজি কাঁচামরিচ প্রকারভেদে ১০০- ১৩০ টাকা কেজি দরে বিক্রি হলেও বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তা কমে ১০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

কাঁচামরিচের ট্রাক

হিলি স্থলবন্দরের কাঁচামরিচ আমদানিকারক আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের বাজারে কাঁচামরিচের মূল্যবৃদ্ধি রুখতে ও সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে বেশ কিছু দিন ধরেই হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচের আমদানি অব্যাহত রয়েছে। তবে সম্প্রতি দেশের বাজারে ভালো চাহিদা থাকায় ও ভালো দাম পাওয়ায় কাঁচামরিচের আমদানি বাড়িয়ে দিয়েছেন আমদানিকারকরা। দেশের অন্যান্য বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি হওয়ায় দেশের বাজারে পণ্যটির চাহিদার তুলনায় সরবরাহ বেড়েছে। এছাড়াও টানা বৃষ্টিপাতের দেশের বিভিন্ন অঞ্চলের মোকামগুলোতে কাঁচামরিচের চাহিদা একটু কমায় কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাসদ কার্যালয় থেকে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি বাসদের
জাসদ কার্যালয় থেকে গ্রেফতার নেতাকর্মীদের মুক্তি দাবি বাসদের
বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস
বিএনপি টিকেই আছে চাঁদাবাজি-দখলদারিত্বের ওপর: সারজিস
দুই হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
দুই হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরায়েলের
রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৯, লুণ্ঠিত মালামাল উদ্ধার
রাড্ডায় হামলা-ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৯, লুণ্ঠিত মালামাল উদ্ধার
সর্বাধিক পঠিত
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
অবিবাহিত দিবস: একা আছি, বেশ আছি!
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে পানির ফোয়ারার প্রস্তাব 
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র
শেখ হাসিনা ইস্যুতে নিজেদের মধ্যে সমাধান করুক বাংলাদেশ ও ভারত: যুক্তরাষ্ট্র