বোচাগঞ্জে যুবক খুন, স্বামীসহ কথিত প্রেমিকা আটক

দিনাজপুর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩০আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩১

নিহত বিকাশের বাড়িতে শোকের মাতম দিনাজপুরের বোচাগঞ্জের পল্লীতে পরকীয়া প্রেমের জেরে এক যুবক খুন হয়েছে। জিজ্ঞাসাদের জন্য ওই যুবকের কথিত প্রেমিকা এক স্কুলশিক্ষিকা ও তার স্বামীকে আটক করেছে বোচাগঞ্জ থানা পুলিশ।
এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার ৪নং আটগাওঁ ইউনিয়নের সিলেট গ্রামের হিরা লাল মহন্তের পুত্র বিকাশ মহন্ত (২৮) গত ৩ মাস আগে বিয়ে করেন। ঘটনার আগের দিন গত ২৮ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে একই গ্রামের শিক্ষক মন্টু চন্দ্র রায়ের স্ত্রী প্রাথমিক শিক্ষিকা পপি রানী রায় তার কথিত প্রেমিক বিকাশকে মারধর করেন। তার ফোন রিসিভ না করায় তিনি বিকাশকে মারধর করেন। এরপর সন্ধ্যা থেকেই বিকাশকে আর কোথাও দেখা যায়নি।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে পুলহাট বাজারে উত্তরে হরিপুর গ্রামের একটি আম বাগানের ভিতর বিকাশের মৃতদেহ পড়ে থাকতে দেখতে পায় স্থানীয় মানুষ। তাৎক্ষনিকভাবে বোচাগঞ্জ থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে পুলিশ বিকাশের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী সাংবাদিকদের জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে স্কুলশিক্ষিকা পপি রানী ও তার স্বামী স্কুল শিক্ষক মন্টু রায়কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিকাশের শরীরের বিভিন্ন জায়গার আঘাতের চিহ্ন দেখা যায়। পরকীয়া প্রেমের কারণেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তিনি প্রাথমিক ধারনা করছেন। হত্যাকাণ্ডের শিকার বিকাশের পরিবার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবী করেছেন।
আটক স্কুল শিক্ষিকা পপি রানী রায় বিরল থানার শিষগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ও তার স্বামী মন্টু রায় কাঞ্চন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে। এ ব্যাপারে বোচাগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
একা একা অনুশীলন করলেন মেসি
একা একা অনুশীলন করলেন মেসি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের