ট্রাকচাপায় হাইওয়ে পুলিশের কনস্টেবল নিহত

রংপুর প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ১৩:৫৬আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ১৩:৫৬

কনস্টেবল মাসুদ রানা রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়দরগাঁ পুলিশ ফাঁড়ির সামনে ট্রাকের চাপায় পুলিশ কনস্টেবল মাসুদ রানা নিহত হয়েছেন। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কে এ ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে বিকল হয়ে পড়া একটি ট্রাক সরানোর কাজ করছিলেন কনস্টেবল মাসুদ রানা। বড়দরগাঁ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসব তথ্য জানান।

পুলিশ জানায়, সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার বদরগাঁ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে রংপুর-ঢাকা মহাসড়কে বিকল হয়ে পড়া একটি ট্রাক মহাসড়ক থেকে সরিয়ে ফেলার দায়িত্ব পালনকালে রংপুর থেকে বগুড়াগামী একটি মিনি ট্রাক মাসুদ রানাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ট্রাকটি জব্দ করতে পারলেও ড্রাইভার ও হেলপারকে আটক করতে পারেনি পুলিশ।

নিহত কনস্টেবল মাসুদ রানার বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার সতেরপাড়া গ্রামে। তার বাবার নাম রমজান আলী।’

এ ব্যাপারে জানতে বড়দরগাঁ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ওমর ফারুখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা ঘাতক ট্রাকটি জব্দ করেছি। ড্রাইভার ও হেলপারকে পালিয়ে গেছে।’

এই পুলিশ কর্মকর্তা জানান, মাসুদ রানার লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় হাইওয়ে পুলিশের এএসআই আবুল হোসেন বাদী হয়ে মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেছেন। 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেমরায় অটোচালককে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি
ডেমরায় অটোচালককে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ বাঁধা মরদেহ উদ্ধার
এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ বাঁধা মরদেহ উদ্ধার
সবার যত্ন নেওয়া মায়ের আজ নিজের যত্নের দিন
সবার যত্ন নেওয়া মায়ের আজ নিজের যত্নের দিন
গভীর রাতে জেরার্ড জোন্স বরখাস্ত 
গভীর রাতে জেরার্ড জোন্স বরখাস্ত 
সর্বাধিক পঠিত
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
ভারতে পৌঁছার আগেই গলে গেলো মোদির জন্য আনা বেলজিয়ামের প্রধানমন্ত্রীর বিশেষ উপহার