পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি
১১ অক্টোবর ২০২০, ১৯:৪১আপডেট : ১১ অক্টোবর ২০২০, ১৯:৪১

গ্রেফতার সাগর দিনাজপুরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাগর (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১১ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। সাগর সদর উপজেলার শেখপুরার আমিনুর হকের ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই বদিউজ্জামান জানিয়েছেন, ধর্ষণের এজাহার পাওয়ার পরই অভিযান চালিয়ে সাগরকে গ্রেফতার করা

হয়েছে। এই ঘটনায় নূর আলম (১৯) নামে অপর এক আসামিকে গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রয়েছে। নূর আলম একই এলাকার মাসুদ আলমের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সাগর একই এলাকার পঞ্চম শ্রেণির ছাত্রীকে প্রেম নিবেদন ও উত্যক্ত করে আসছিল। এই কাজে তাকে সহায়তা করে অপর আসামি নূর আলম। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আসামি নূর আলম ভিকটিমকে বাড়ি থেকে ডেকে নিয়ে সাগরের বাড়িতে যায়। ওই সময় সাগরের বাড়িতে কেউ না থাকায় সাগর তার নিজ কক্ষে বিয়ের কথা বলে তাকে ধর্ষণ করে। পরে ভিকটিম নিজ বাড়িতে এসে পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। এ ঘটনায় গত শনিবার দিবাগত রাতে ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম