রৌমারী সীমান্তে ৩ ভারতীয় নাগরিক আটক

কুড়িগ্রাম প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২০, ২০:২৬আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ২০:২৬

বিজিবির হাতে আটক তিন ভারতীয়

বাংলাদেশ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৫৫/৪ এস এর অভ্যন্তরের কাউনিয়ারচর বন্দর নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। বিজিবি জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন-ভারতের মানকাচর জেলার দক্ষিণ শালমারা থানার হাট শিংগীমারী এলাকার নুরুল ইসলামের ছেলে সেলিম মিয়া (২০), একই এলাকার আমিরুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (১৯) ও সানোয়ার হোসেনের ছেলে মাহালম শেখ (২০)।  
বিজিবি জানায়, গরু ব্যবসার লেনদেন করার লক্ষ্যে ওই তিন জন অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। সন্দেহ হলে বিজিবির টহল দল তাদের আটক করে। তাদেরকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
রৌমারী থানার ওসি আবু মো. দিলওয়ার হাসান ইনাম জানান, ভারতীয় তিন নাগরিকের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম