এবারও রশিক রায় জিউ মন্দিরে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ০৩:৫৬আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০৩:৫৭

শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দির, ঠাকুরগাঁও

এবারের দুর্গা পূজায়ও ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর এলাকায় শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (২১ অক্টোবর) দুপুর থেকে ১৪৪ ধারা জারির আদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, সনাতন ও ইসকন অনুসারীদের বিরোধের জেরে আইন-শৃঙ্খলার অবনতির আশঙ্কায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের নির্দেশে ১৮৮ ধারা জারি করা হয়।
জানা যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শ্রী শ্রী রশিক রায় জিউ মন্দিরের জমি ও কর্তৃত্ব দখল নিয়ে স্থানীয় হিন্দু ধর্মের সনাতন ও ইসকন অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুই পক্ষই মামলা দায়ের করে।
২০০৯ সালের ১৮ই সেপ্টেম্বর রশিক রায় জিউ মন্দিরে দুর্গা পূজা নিয়ে অনুসারীদের সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের বড় ধরনের সংঘর্ষ হয়। এ সময় ইসকনভক্তদের হামলায় ফুলবাবু নামের এক সনাতন ধর্মানুসারী মারা যান। তারপর থেকে ওই মন্দিরে পূজার সময় সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে আসছে। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম