দিনাজপুর কারাগারে আসামির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২০, ১৬:২৫আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ১৬:২৫

দিনাজপুর জেলা কারাগার

দিনাজপুর জেলা কারাগারে উত্তম কুমার সাহা (৪২) নামে এক আসামির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, টিবি রোগে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।  
সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রিজন সেলে তার মৃত্যু হয়। নিহত উত্তম কুমার সাহা জেলার নবাবগঞ্জ উপজেলার বিনোদনগর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা।
দিনাজপুর জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামির বিরুদ্ধে দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ে দুটি মাদক মামলা রয়েছে। ঠাকুরগাঁও থেকে মাদক মামলায় হাজিরা দেওয়ার জন্য গত ১৭ অক্টোবর তাকে দিনাজপুর জেলা কারাগারে নিয়ে আসা হয়। ২১ অক্টোবর তিনি মাদক মামলায় দিনাজপুর আদালতে হাজিরা দেন। হাজিরা শেষে তাকে আবারও দিনাজপুর জেলা কারাগারে নিয়ে আসা হলে ২৪ অক্টোবর তিনি অসুস্থ বোধ করেন। পরে হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসকরা জানান আসামির টিবি রোগ হয়েছে এবং অবস্থা খুব খারাপের দিকে। সেখানে গত সোমবার দিবাগত রাতে তিনি মারা যান। 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম