অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

দিনাজপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২০, ২০:৫৩আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২০:৫৪

অবৈধভাবে অনুপ্রবেশকারী নাজিমুল শেখ দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে নাজিমুল শেখ (৩০) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি।

রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় ফুলবাড়ী ২৯ বডার গার্ড ব্যাটালিয়নের অধিনস্থ রুদ্রানী বিওপি ক্যাম্পের টহল দল, উপজেলার কাজিহাল ইউনিয়নের জয়ন্তি সীমান্তে দিয়ে অবৈধ্যভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ওই ভারতীয় নাগরিককে আটক করে।
বিজিবির হাতে আটক ভারতীয় নাগরিক নাজিমুল শেখ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ থানার জাকিরপুর খিয়ারপাড়া গ্রামের মনির শেখের ছেলে। এ ঘটনায় ফুলবাড়ী রুদ্রানী বিওপি ক্যাম্পের হাবিলদার লিয়াকত শেখ বাদী হয়ে ওই দিন বিকালে একটি মামলা দায়ের করেন।
ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল শরীফ উল্লাহ আবেদ ঘটনা নিশ্চিত করে বলেন, রবিবার সকাল ১০টায় একজন দুস্কৃতিকারী ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ করার খবর পেয়ে রুদ্রানী বিওপি ক্যাম্পের টহল দল সীমান্ত এলাকার জয়ন্তি গ্রামে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে
অনুপ্রেবেশের দায়ে নাজিমুল শেখকে আটক করে। তারপর ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাছান বলেন, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রেবশ করায় বিজিবি সদস্যরা নাজিমুল শেখকে আটক করে। এরপর ১৯৭৩ সালের পাসপোর্ট আইনের ১১(১)ক ধারায় মামলা দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম