রৌমারী সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি
২১ নভেম্বর ২০২০, ১১:০১আপডেট : ২১ নভেম্বর ২০২০, ১৫:৪৩

রোমারী সীমান্ত কুড়িগ্রামের রৌমারী উপজেলা ‌সদর ইউ‌নিয়নের খাটিয়ামারী সীমান্তে বিএসএফ’র গুলিতে হা‌সিনুর রহমান ওর‌ফে ফ‌কির চাঁদ (২৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (২০ ন‌ভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খাটিয়ামারী সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ১০৬২ ও ৬৩ এর কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি-৩৫ ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ এবং রৌমারী থানার অ‌ফিসার ইন চার্জ (ও‌সি) মুনতাছের বিল্লাহ এ তথ‌্য নি‌শ্চিত করেছেন।

নিহত ফকির চাঁদ খাটিয়ামারী গ্রামের আবুল হাসেমের ছেলে।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দিবাগত রাতে ১০-১২ জনের একটি দল সীমান্তে চোরাচালানের উদ্দেশ্যে জড়ো হন। তারা কাঁটাতারের কাছে গেলে ভারতের কুছনীমারা বিএসএফ ক্যাম্পের ৬ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ‌্য করে গুলি ছুড়ে। এতে হা‌সিনুর রহমান গুলিবিদ্ধ হন। এ সময় তা‌র সঙ্গীরা তা‌কে উদ্ধার ক‌রে রৌমারী স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নিলে দায়িত্বরত চি‌কিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। খবর পে‌য়ে পুলিশ মরদেহ থানায় নিয়ে যায়।

বিজিবি ৩৫ ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ জানান, সীমান্তে গুলির ঘটনায় বিএসএফকে প্রতিবাদ চিঠি দেওয়া হবে।

এক প্রশ্নের জবা‌বে বি‌জি‌বি কমান্ডার ব‌লেন, ‘সীমা‌ন্তে চোরাকারবারি‌দের প্রতিহত কর‌তে বি‌জি‌বি স‌ক্রিয় র‌য়ে‌ছে। ত‌বে স্থানীয়‌দের সহায়তা ছাড়া সেটা পু‌রোপু‌রি বন্ধ করা কষ্টসাধ‌্য। এজন‌্য স্থানীয় জনপ্রতি‌নি‌ধিসহ সবার সহায়তা প্রয়োজন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম