‘শেখ হাসিনা ছাড়া কোনও সরকারের আমলেই সুখ পায়নি মানুষ’

দিনাজপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২০, ১৯:০০আপডেট : ৩০ নভেম্বর ২০২০, ১৯:০০

ত্রাণ বিতরণ করছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বর্তমান সরকারের আমলে মানুষ সুখে আছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের বুকে মাথা উঁচু করা একটি দেশে পরিণত হয়েছে। এ দেশের মানুষ শেখ হাসিনা সরকারের আমলে ছাড়া কোনও সরকারের আমলেই সুখে থাকতে পারেনি।’

সোমবার (৩০ নভেম্বর) দুপুর ২টায় দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিটের আয়োজনে, ‘জরুরি ত্রাণ সহায়তা’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। এ সময় তিনি মঙ্গলপুর ইউনিয়নের ২৫০ জন দরিদ্র মানুষকে চাল, তেল ও ডাল বিতরণ করেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর বিভিন্ন সময়ে এই দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন জিয়াউর রহমান, এরশাদ, খালেদা জিয়া। বিএনপি-জামায়াত সরকার তো রেড ক্রিসেন্ট সোসাইটির মতো একটি প্রতিষ্ঠানকে লুটতরাজের জায়গায় পরিণত করেছিল। অথচ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি মানবিক কেন্দ্র। বর্তমান শেখ হাসিনা সরকারের সময়ে এই প্রতিষ্ঠানটি সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি, দিনাজপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান ফজলুল হক, সদস্য কামরুল হুদা হেলাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল, বিরল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমা কান্ত রায় প্রমুখ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি