সৈয়দপুর পৌরসভার ভোট ১৬ জানুয়ারি

নীলফামারী প্রতিনিধি
০৩ ডিসেম্বর ২০২০, ০০:০৪আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০৫

সৈয়দপুর পৌরসভার ভোট ১৬ জানুয়ারি নীলফামারী সৈয়দপুর পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জানুয়ারি। বুধবার (২ ডিসেম্বর) বিকালে দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে জেলার সৈয়দপুর পৌরসভাসহ ২৯টিতে ইভিএমে ভোটগ্রহণ হবে। বাকি ৩২টি পৌরসভায় ভোট হবে ব্যালটের মাধ্যমে। জেলায় পৌরসভা নির্বাচনে এবারেই প্রথম ইভিএম নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসব পৌরসভার সাধারণ নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের তারিখ ২৯ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে।

মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ম্যাব এর সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ বলেন, ‘পাঁচ বছর পর সৈয়দপুর পৌরসভার ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপির ধানের শীষ প্রতীকের বর্তমান মেয়র আমজাদ হোসেন সরকার সৈয়দপুর পৌরসভার তেমন কোনও উন্নয়ন করতে পারেনি। যেহেতু ইভিএম পদ্ধতিতে নির্বাচন হবে আমরা চাই জনগণ নিজের ভোট প্রয়োগের মাধ্যমে সঠিক প্রার্থী নির্বাচিত করুক।’

জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফজলুল করিম জানান, ১৫টি ওয়ার্ড নিয়ে সৈয়দপুর পৌরসভা গঠিত। সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সৈয়দপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আমজাদ হোসেন সরকার জয়ী হন (ধানের শীষ)।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার সাড়ে পাঁচ কোটি টাকার সেতু রডের বদলে তার, প্রকৌশলীকে বদলি
এবার সাড়ে পাঁচ কোটি টাকার সেতু রডের বদলে তার, প্রকৌশলীকে বদলি
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুলকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ
কোলেস্টেরল স্বাভাবিক, তবু হার্ট অ্যাটাক হতে পারে যে কারণে
কোলেস্টেরল স্বাভাবিক, তবু হার্ট অ্যাটাক হতে পারে যে কারণে
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সেই ওসি, নেওয়া হলো আদালতে
রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার সেই ওসি, নেওয়া হলো আদালতে
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী