দিনাজপুরে আল্লাহর দলের আঞ্চলিক প্রধান গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২০, ১৮:৫১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২০, ১৮:৫১

গ্রেফতার সুলতান মাহমুদ হাসান ওরফে বড় মানিক দিনাজপুরের চিরিরবন্দরে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের আঞ্চলিক প্রধান মো. সুলতান মাহমুদ হাসান ওরফে বড় মানিককে গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটায় উপজেলার বিন্নাকুড়ি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার বড় মানিক ওই গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে। সে আল্লাহর দলের দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার আঞ্চলিক প্রধানের দায়িত্ব পালন করছে। এন্টি টেরোরিজম ইউনিটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন স্বাক্ষরিক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানের সময় বড় মানিকের কাছ থেকে একটি মোবাইল ও একটি সিডি উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন ধরে আল্লাহর দলকে সমর্থন করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে আসছে। উগ্রবাদী কার্যক্রমে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করে দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের চেষ্টা করে যাচ্ছে। সে রাষ্ট্রের সার্বভৌমত্ব বিনষ্ট, গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ ধ্বংস, সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট এবং ধর্মীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি ও ব্যক্তিবর্গদের হত্যা করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তার বিরুদ্ধে দিনাজপুর থানায় ১৮ জুলাই সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছিল। সে ওই মামলার পলাতক আসামি। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম