পঞ্চগড়ে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু

পঞ্চগড় প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৪:৫৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৪:৫৮

র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হচ্ছে পঞ্চগড়ে কোভিড-১৯ রোগী শনাক্তে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সকালে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বরে এন্টিজেন টেস্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়। পঞ্চগড়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ও পঞ্চগড় সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রীনা আনুষ্ঠানিকভাবে এই টেস্টের উদ্বোধন করেন। 

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অ্যান্টিজেন টেস্ট করা হবে। এজন্য একজন চিকিৎসক ও দুজন মেডিক্যাল টেকনোলজিস্ট কাজ করবেন। তাদেরকে ঢাকায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আইইডিসিআর থেকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ৫০০ কিট দেওয়া হয়েছে। একজন করোনা রোগীকে পরীক্ষার পর মাত্র ২০-২৫ মিনিটের মধ্যে ফল দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে এখানে আসা রোগীদের র‌্যাপিড এন্টিজেন টেস্ট করা হবে। যাদের করোনার উপসর্গ রয়েছে তারা ১০০ টাকা ফি দিয়ে এই পরীক্ষা করাতে পারবেন।

জেলা শহরের সাইফুল ইসলাম রতন ও আবুল কাশেম প্রধান রাজু জানান, পঞ্চগড়ে দ্রুততম সময়ে করোনা শনাক্তের জন্য র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট সেবা চালু হওয়ায় তারা খুশি। এর ফলে করোনা রোগীদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে বলে মনে করছেন তারা। তবে টেস্টের বিষয়টি নিয়ে প্রচার প্রচারণার ব্যবস্থা করলে ভালো হতো। অনেকেই বিষয়টি জানেন না। 

পঞ্চগড় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য সহকারী খাজা ময়েনউদ্দীন আহম্মেদ জানান, যেসব রোগীর সবোর্চ্চ উপসর্গ রয়েছে তাদেরকে র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে। অন্যদের উপসর্গ নিয়ে আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করা হবে। 

পঞ্চগড়ের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আফরোজা বেগম রীনা জানান, প্রথম দিনে ৩ জন রোগীকে পরীক্ষা করা হয়। এরমধ্যে একজন করোনা পজেটিভ শনাক্ত হয়। যাদের নেগেটিভ হবে তাদের নমুনা দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হবে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক