প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হত্যার হুমকি, আতঙ্কে বাড়ি ছাড়লেন বাবা

নীলফামারী প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২০, ১৬:৫৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৭:০৭

নীলফামারী প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় বখাটেরা দুই শিক্ষার্থীকে ভয়ভীতিসহ জীবননাশের হুমকি দিয়েছে। তাদের হুমকিতে ছাত্রীর বাবা আবু ছায়েদ মিলন নিজের বাড়ি ছেড়ে নীলফামারী শহরে একটি ভাড়া বাসায় উঠেছেন।
নীলফামারী সদরের হাড়োয়া গ্রামের নোয়াখালীপাড়ায় ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় গত ২ ডিসেম্বর সদর থানায় মিলন বাদী হয়ে দুইজনের নামে সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরিতে অভিযুক্ত আসামিরা হলো একই এলাকার আব্দুল লতিবের ছেলে মো. প্রান্ত (১৯) ও আমিনুর রহমান ওরফে কানমোচড়ার ছেলে মিজানুর রহমান (২০)।
ডায়েরির বিবরণে জানা যায়, মিলনের দুই জমজ মেয়ে নীলফামারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। তারা স্কুল ও প্রাইভেটে যাতায়াতের সময় বখাটে প্রান্ত প্রায়ই প্রেমের প্রস্তাব দেয়। ওই প্রস্তাবে তারা রাজি না হওয়ায় তাদের ক্ষতি করার চেষ্টা করে। বর্তমানে তাদের ভয়ে মেয়েদের নিয়ে ভাড়া বাসায় আশ্রয় নিয়েছেন মিলন।
মিলন অভিযোগ করে বলেন, আসামিরা দাঙ্গাবাজ ও প্রভাবশালী হওয়ায় আমার মেয়েদের নিয়ে চরম আতঙ্কে আছি। তাদের বিচারসহ শাস্তির দাবি জানাই।
নীলফামারী সদর থানার ওসি (তদন্ত) মাহমুদ উন নবী বলেন, ডায়েরির ভিত্তিতে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম