ভারতীয়-বাংলাদেশি চোরাকারবারিদের সংঘর্ষে আহত ৩

হিলি প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২০, ১৭:১৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ১৭:১৬

এই এলাকায় সংঘর্ষ হয় দিনাজপুরের বিরামপুর উপজেলা সীমান্তে মাদকের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে ভারতীয় ও বাংলাদেশি চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় ও দুই বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শুক্রবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার কাটলা দাউদপুর সীমান্তে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

আহত দুই বাংলাদেশির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ময়েন উদ্দিন, বাড়ি কাটলা দাউদপুর সীমান্ত এলাকায়। আর ভারতীয় নাগরিকের নাম আব্দুল আলিম।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে সবাই যখন জুম্মার নামাজ আদায়ের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সে সময় কাটলা দাউদপুর সীমান্তে মাদকের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’দেশের মাদকব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ হয়। দু’পক্ষের মাঝে সংঘর্ষে তিন জন  আহত হন। পরে গুরুতর আহত ভারতীয় নাগরিককে ভারতে এবং আহত দুই বাংলাদেশিকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিজিবির দাউদপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হেলাল উদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, দুপুরে দুই দেশের মাদক ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে এক ভারতীয় নাগরিক গুরুতর আহত হন। আহত হন বাংলাদেশি দুই নাগরিক।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম