করোনায় কু‌ড়িগ্রাম সরকা‌রি ম‌হিলা কলেজের অধ‌্যক্ষের মৃত্যু

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি
১১ ডিসেম্বর ২০২০, ২২:৩১আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২২:৩১

অধ‌্যক্ষ মুহাম্মদ মুজা‌ম্মিল হক কু‌ড়িগ্রাম সরকা‌রি ম‌হিলা ক‌লে‌জের অধ‌্যক্ষ মুহাম্মদ মুজা‌ম্মিল হক (৫৮) ক‌রোনায়‌ আক্রান্ত হ‌য়ে মারা গে‌ছেন। শুক্রবার (১১ ডি‌সেম্বর) সন্ধ‌্যায় ঢাকার এক‌টি হাসপাতা‌লে চি‌কিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সরকা‌রি ম‌হিলা ক‌লে‌জের গ‌ণিত বিভা‌গের সহ‌যোগী অধ‌্যাপক মো. এরশাদুল হক এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

প্রফেসর মুহাম্মদ মুজা‌ম্মিল হকের বা‌ড়ি রংপুরের মা‌হিগ‌ঞ্জে। তি‌নি গত বছ‌রের ডি‌সেম্বর থে‌কে কু‌ড়িগ্রাম সরকা‌রি ম‌হিলা ক‌লে‌জে অধ‌্যক্ষ হি‌সে‌বে দা‌য়িত্ব পালন কর‌ছি‌লেন।

এরশাদুল হক জানান, অধ‌্যক্ষ প্রফেসর মুহাম্মদ মুজা‌ম্মিল হক ক‌রোনা প‌জে‌টিভ ছি‌লেন। তার ডায়া‌বে‌টিকসহ হা‌র্টের সমস‌্যাও ছিল। তি‌নি ন‌ভেম্ব‌রের প্রথম সপ্তা‌হে জ্ব‌রে আক্রান্ত হ‌য়ে রংপুর মে‌ডি‌ক্যাল ক‌লে‌জ হাসপাতা‌লে ভ‌র্তি হন। প‌রে গত ৯ ন‌ভেম্বর তা‌কে ঢাকায় এক‌টি হাসপাতা‌লে স্থানান্তর করা হয়। ‌সেখা‌নে হার্টের অবস্থার অবন‌তি হ‌লে তা‌কে লাইফ সা‌পো‌র্টে নেওয়া হয়। ত‌বে ন‌ভেম্ব‌রের শে‌ষের দি‌কে তার ক‌রোনা পরীক্ষার ফল নে‌গে‌টিভ আসে। শুক্রবার সন্ধ‌্যায় লাইফ সা‌পোর্ট খু‌লে চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম