ছয় দিনে গাইবান্ধায় অ্যান্টিজেন টেস্ট ১০৫, শনাক্ত ১৬

গাইবান্ধা প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২০, ১১:৪৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১১:৪৭

ফ্লু-কর্নার গত শনিবার (৫ ডিসেম্বর) থেকে গাইবান্ধায় শুরু হয়েছে অ্যান্টিজেন টেস্ট। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) পর্যন্ত ছয় দিনে ১০৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। ৮৯ জনের ফল নেগেটিভ এসেছে। সিভিল সার্জন কার্যালয়ের সামনের ফ্লু-কর্নারে বিভিন্ন এলাকার করোনা উপসর্গের রেজিস্ট্রেশন করা রোগীদের নমুনা সংগ্রহ করা হয়।

গাইবান্ধা সদর হাসপাতালের করোনা আইসোনেশন ইউনিটে দায়িত্বরত অফিসার ডা. সুজন বলেন, ‘প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ফ্লু-কর্নারে দায়িত্বরত চিকিৎসকরা করোনা উপসর্গের রোগীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে নমুনা সংগ্রহ করেন। অ্যান্টিজেন টেস্ট শুরুর পরে স্বল্প সময়ের মধ্যে ১০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।’

তিনি বলেন, ‘অ্যান্টিজেন টেস্টের প্রথম দিন শনিবার ১২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ফলাফলে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। রবিবার ২২ জনের নমুনা সংগ্রহ করে ৫ জন শনাক্ত হন। সোমবার ২৪ জনের পরীক্ষায় ২ জন শনাক্ত হন। মঙ্গলবার নমুনা সংগ্রহ করা হয় ২০ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হন দুই জন। বুধবার ১২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জন শনাক্ত হন। সর্বশেষ বৃহস্পতিবার নমুনা সংগ্রহ করা হয় ১৫ জনের। পরীক্ষার ফলাফলে ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়।’

এ বিষয়ে গাইবান্ধার সিভিল সার্জন ডা. আ. ম. আখতারুজ্জামান জানান, অ্যান্টিজেন টেস্ট নমুনা পরীক্ষার জন্য প্রতিদিন ফ্লু-কর্নারে বিভিন্ন এলাকা থেকে আসা করোনা উপসর্গের রোগীদের সংখ্যা বাড়ছে। গত ছয় দিনে জেলার মোট ১০৫ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের দেহে করোনা শনাক্ত করেন চিকিৎসকরা। নেগেটিভ ৮৯ জনের নমুনা পুনরায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে টেস্টের জন্য পাঠানো হয়েছে। পিসিআর পরীক্ষার ফলাফলেই নিশ্চিত হওয়া যাবে তাদের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি আছে কি না।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম