‘বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত মানে স্বাধীনতা ও পতাকার ওপর আঘাত’

হিলি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০২০, ১৮:৩৮আপডেট : ১২ ডিসেম্বর ২০২০, ১৮:৩৮

হাকিমপুরে প্রতিবাদ সমাবেশ বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে দিনাজপুরের হিলিতে ‘জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান’—এই প্রতিপাদ্যে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, পৌরসভার মেয়র জামিল হোসেন, কৃষি অফিসার ড. মমতাজ সুলতানা, ভেটেরিনারি সার্জন ডা. রতন কুমার, ওসি ফেরদৌস ওয়াহিদ, শিক্ষা অফিসার মাসুদুল হাসানসহ অনেকে।

সভায় বক্তারা 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে আঘাত হানা দেশের স্বাধীনতা ও পতাকার ওপর আঘাত হানা' বলে মন্তব্য করেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়ে ভবিষ্যতে যেন এ ধরনের কর্মকাণ্ড ঘটানোর সাহস না দেখাতে পারে তার ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। সেইসঙ্গে সব ষড়যন্ত্রের মাঝেও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার শপথ নেন তারা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম