ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পঞ্চগড় প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ২০:০৮আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২০:১৮

ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাটিবাহী একটি ট্রাক্টরের ধাক্কায় আনিসুর রহমান (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের লোহাগাড়া মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আনিসুর রহমান ওই ইউনিয়নের লোহাগাড়া বালাপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে। 

দণ্ডপাল ইউপির চেয়ারম্যান মো. জামেদুল ইসলাম জানান, আনিসুর রহমান বাড়ি থেকে মোটরসাইকেলে কালিগঞ্জ বাজারে আসছিল। পথে লোহাগাড়া মসজিদ এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরটি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারীরা পালিয়েছে।

/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের