পঞ্চগড়ে দুই মেয়র প্রার্থীর ইশতেহার ঘোষণা

পঞ্চগড় প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২০, ২১:৩১আপডেট : ১৫ ডিসেম্বর ২০২০, ২১:৩১

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের প্রার্থী জাকিয়া খাতুন পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী সংবাদ সম্মেলনে ইশতেহার ঘোষণা করেছেন। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন জেলা শহরের রাজনগরস্থ নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। 

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, নির্বাচন পরিচালনা বোর্ডের প্রধান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আবু তোয়বুর রহমান, আব্বাস আলী, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা আখতার হীরা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সারোয়ার বকুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির উজ্জল, জেলা ছাত্রলীগের সভাপতি আকতারুজ্জামান আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে জাকিয়া খাতুন তার ইশতেহার ঘোষণা করেন। পঞ্চগড় শহরকে আধুনিক ও পরিকল্পিত তিলোত্তমা নগরী গড়ে তোলা, শহরকে গ্রিন, ক্লিন, ডিজিটাল ও আধুনিক সৌন্দর্যমন্ডিত, পরিবেশবান্ধব এবং কামারহাটির আধুনিকিকরণসহ ২০টি পয়েন্ট উল্লেখ করেন তিনি। 

জাকিয়া খাতুন বলেন, বর্তমান মেয়র আধুনিক পৌরসভা গঠনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়েছেন। কিন্তু কোনও কাজ করেননি। দুর্নীতি আর লুটপাট করেছেন। মানুষ এবার পরিবর্তন চায়।  

বিএনপির প্রার্থী তৌহিদুল ইসলামের সংবাদ সম্মেলন এদিকে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম তার মসজিদপাড়াস্থ বাসভবনে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন। নির্বাচন যেন অবাধ ও নিরপেক্ষ হয় সে জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। 

তার সংবাদ সম্মেলনে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রনিক, জেলা বিএনপির আহ্বায়ক ইউনুস শেখ, জেলা যুবদলের আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেল, জাতীয়তাবাদী প্রচার দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাকসহ পৌর, উপজেলা ও জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তৌহিদুল ইসলাম ২২ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেন। 

তৌহিদুল ইসলাম বলেন, আমি পাঁচবার নির্বাচিত মেয়র। পৌর এলাকার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমি সবসময় মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াই। ভোটারদের সুখে-দুঃখে পাশে ছিলাম, এখনও আছি। আমার ভোটাররা ভোট দিতে পারলে ছক্কা হাঁকাবো ইনশাআল্লাহ।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক