ফেসবুক স্ট্যাটাসের জেরে যুবক গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২০, ১৭:১৫আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ১৭:১৫

গ্রেফতারের প্রতীকী ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে কটুক্তি করার অভিযোগে নীলফামারির এক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
অভিযোগ রয়েছে, গ্রেফতারকৃত যুবক শনিবার (১৯ ডিসেম্বর) সকালে তার ফেসবুক আইডি থেকে ফ্রেন্ডলিস্টের বেশ কয়েকজন বন্ধুর পোস্টে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিকর মন্তব্য করেন। এছাড়া সে নিজের আইডিতেও কটূক্তিকর স্ট্যাটাস পোস্ট করে। ওই যুবক উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের বাসিন্দা।
এদিকে শনিবার রাত আটটার পর থেকেই উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে সবাই একজোট হয়ে ওই যুবকের বিচার এবং শাস্তি দাবি করে। খবর পেয়ে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) জয়ব্রত পাল, ওসি সিরাজুল ইসলাম ও পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে বিক্ষুদ্ধ জনতাকে বুঝিয়ে বলেন, ওই যুবককে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
রবিবার (২০ ডিসেম্বর) ডিমলা থানা পুলিশের একটি দল ঢাকার সাভার এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়। সোমবার (২১ ডিসেম্বর) সকালে ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হবে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম