জলঢাকায় ব্যবসায়ীর ওপর হামলা, অবস্থা আশঙ্কাজনক

নীলফামারী প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২০, ১৯:১৬আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ১৯:১৬

নীলফামারী নীলফামারীর জলঢাকায় আরিফ চৌধুরী (৩৮) নামে এক কাপড় ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার হাসপাতাল রোড সংলগ্ন কবির চৌধুরীর বাসার কাছাকাছি এ ঘটনা ঘটে। আহত আরিফ জলঢাকা পৌরসভার মেডিক্যাল মোড় টিএনটি পাড়ার মৃত্যু ইসলাম উদ্দিন চৌধুরীর ছেলে। জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান এসব তথ্য জানান।

পারিবারিক সূত্রে জানা যায়, আরিফ একজন ডায়াবেটিসের রোগী। প্রতিদিনের মতো আজ সকালে ফজরের নামাজের সময় হাঁটতে বের হলে কয়েকজন দুর্বৃত্ত কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থান্তর করেন। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।

আরিফের স্ত্রী আইভি আকতার জানান, আমার স্বামী একজন কাপড় ব্যবসায়ী। জলঢাকা বাজারে ইনান ক্লোথ স্টোর নামে একটি দোকান আছে তার। এই দোকানের মিটার থেকে দু’একটি সাফ মিটার ভাড়া দেওয়া আছে। করোনায় দোকান পাট বন্ধ থাকায় তাদের সঙ্গে বিদ্যুৎ বিল নিয়ে বিবাদ হয়। সেই সূত্র থেকে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে বিচার দাবি করেন তিনি। এ ব্যাপারে জলঢাকা থানায় মামলার প্রস্ততি চলছে।

ওসি বলেন, ‘ঘটনার তদন্ত চলছে ও পরিবারের সঙ্গে কথা বলে ধারণা নেওয়া হচ্ছে। তবে আরিফের জ্ঞান ফিরে এলে পুরো বিষয়টি জানা যাবে। সেই মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম