কুড়িগ্রামে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ভালো ফল করার ক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
জেলা শিক্ষা কর্মকর্তা ভবো শঙ্কর বর্মা জানান, জেলায় এবার জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ২৩ হাজার ৮৪৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ২১ হাজার ১৭০ জন। পাসের হার ৮৮.৭৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭২৬ জন। এর মধ্যে মেয়ের সংখ্যা ৯১৫ জন।
এদিকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী জানান, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৫২ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৫০ হাজার ৯২৪ জন। পাসের হার ৯৭ দশমিক ৫২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৪২৯ জন। এর মধ্যে মেয়ে শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ২৩৮ জন।
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় ২৮৯ জন পরীক্ষার্থীদের মধ্যে ২৮৩ জন উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১১৩ জন। আর প্রাথমিক শিক্ষা সমাপনীতে ১৭৪ জন পরীক্ষার্থীর সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১২৭ জন।
/এআর/এএ/








