রংপুরে হিন্দুপাড়ায় হামলা মামলা

জাতীয়তাবাদী ওলামা দলের জেলা সভাপতিসহ ৪৪ জন কারাগারে

রংপুর প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ০৪:১১আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ০৪:৩৬

রংপুরের সদর উপজেলার ঠাকুরদাস হিন্দুপাড়ায় হামলা চালিয়ে বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, মালামাল লুটসহ তাণ্ডবের ঘটনায় দায়ের করা মামলায় জাতীয়তাবাদী ওলামা দলের রংপুর জেলা সভাপতি এনামুল হক মাজেদীসহ ৪৪ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোয়েবুর রহমান।

আদালতে আসামি পক্ষের আইনজীবীরা মিথ্যাভাবে আসামিদের পুলিশ মামলায় জড়িয়েছে বলে দাবি করেন এবং জামিন চান। তবে বাদী পক্ষ জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত আসামিদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে কঠোর পুলিশি পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

এ ব্যাপারে আসামি পক্ষের আইনজীবী কাওছার হোসেন জানান, আসামিরা মামলার বিষয়টি জানতো না, এ কারণে আদালতে হাজির হননি। ৪৪ জন আসামি মঙ্গলবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাদের সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে জামিনের আবেদন করবো।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ নভেম্বর ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে জেলার ঠাকুরপাড়া হিন্দুপাড়ায় হামলা চালিয়ে অর্ধশতাধিক বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও মালামাল লুট করা হয়। এ ঘটনায় রংপুর সদর ও গঙ্গচড়া থানায় দুটি মামলা হয়। দুটি মামলাতে ২৬৮ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে পুলিশ। মঙ্গলবার গঙ্গাচড়া থানায় দায়ের করা মামলার বাদী ছিলেন এসআই মোহাম্মদ আলী। পরে তদন্ত কারে ২৬৮ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা এসআই মকবুল হোসেন। আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের নামে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। দীর্ঘদিন পলাতক থাকার পর ৪৪ আসামি আদালতে আত্মসমর্পন করেছে। অন্য আসামিরা এখনও পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম