ট্রাক্টরের চাপায় ব্যবসায়ীর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০২১, ১৯:১৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২১, ১৯:১৫

পঞ্চগড়ে বালুবাহী ট্রাক্টরের চাপায় জীবন সেন (২৪) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (৬ জানুয়ারি) আটোয়ারী উপজেলার সদরের মির্জা গোলাম হাফিজ ডিগ্রি কলেজ মোড় এলাকায় এই দুর্ঘনা ঘটে। নিহত জীবন সেনের বাড়ি আটোয়ারী উপজেলার রাধানগড় ইউনিয়নের রসেয়া সেনপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের ভোলানাথ সেনের ছেলে, পেশায় একজন টাইলস্ ও থাই অ্যালুমিনিয়াম ব্যবসায়ী।

রাধানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু জাহেদ জানান, জীবন বাড়ি থেকে বের হয়ে আটোয়ারী উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। পঞ্চগড়-রুহিয়া সড়কের আটোয়ারী কলেজ মোড় এলাকায় পৌঁছালে বালুবাহী একটি ট্রাক্টর তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা ট্রাক্টরটিকে আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।

আটোয়ারী থানার ওসি মো. ইজারউদ্দীন সড়ক দুর্ঘটনায় এক ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। তবে ট্রাক্টর চালক ও তার সহকারী পালিয়েছে।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম