ডিমলায় বয়োঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্নার উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২১, ১৭:১৬আপডেট : ০৮ জানুয়ারি ২০২১, ১৭:১৬

নীলফামারীর ডিমলায় বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্নার উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শেখ রফিকুল ইসলাম পিএএ। শুক্রবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ে সেবা কর্নারটি উদ্ধোধন করা হয়।

নীলফামারী জেলা প্রশাসনের পরিকল্পনা ও নির্দেশনায়, স্বাস্থ্য অধিদফতর, পরিবার পরিকল্পনা অধিদফতর, শিক্ষা অধিদফতর ও জানো প্রকল্প নীলফামারী এর সহযোগিতায়, লোকালগর্ভন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩) এর অর্থায়নে ৬ লাখ ২১ হাজার টাকা ব্যয়ে বয়ঃসন্ধিকালীন শিক্ষা ও সেবা কর্নার এর উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিনাত আরা, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আনোয়ারুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু তাহের মোহম্মদ মাসুদ রানা, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, খালিশা চাপানী ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান সরকার প্রমুখ। উদ্বোধন শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের বই বিতরণ করা হয়।

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম