‘রংপুর চিত্র’ পত্রিকা অফিসে সন্ত্রাসীদের হামলা, আটক ১

লিয়াকত আলী বাদল, রংপুর
৩১ ডিসেম্বর ২০১৫, ২২:৩২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৫, ২২:৩৬

রংপুর রংপুরের দৈনিক যুগের আলো পত্রিকার স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎস খুনের ৭ দিনের মাথায় দৈনিক ‘রংপুর চিত্র’ অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসীরা পত্রিকাটির স্টাফ রিপোর্টার এস এম পিয়ালকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যান। অপহরণের এক ঘণ্টা পর পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে। বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটার মধ্যে এই ঘটনা ঘটে। স্থানীয়রা এ তথ্য জানান।
এদিকে, সাংবাদিক উৎস হত্যাকারীদের গ্রেফতার ও দৈনিক পত্রিকা অফিসে হামলাসহ সাংবাদিক পিয়ালকে অপহরণের প্রতিবাদে বৃহস্পতিবার রাতে রংপুর প্রেসক্লাবে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুরে কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে আগামী রবিবার নগরীতে বিক্ষোভ ও ডিসি-এসপির কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

পুলিশ জানায়,  বৃহস্পতিবার দুপুরে নগরীর সেনপাড়া এলাকায় অবস্থিত দৈনিক রংপুর চিত্র কার্যালয়ে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে প্রবেশ করে এসএম পিয়ালকে বেদম মারধর করে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। এরপর তার ওপর নির্যাতন চালান সন্ত্রাসীরা।

খবর পেয়ে রংপুরে কর্মরত গণমাধ্যম কর্মীরা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনা স্থলে গিয়ে সাংবাদিক পিয়ালকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তন্ময় নামে এক যুবককে আটক করে থানায় নিয়ে আসে।

এদিকে, আহত সাংবাদিক পিয়ালকে নগরীর একটি বে-সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ প্রসঙ্গে কোতোয়ালী থানার ওসি কাদের জিলানীর জানান, খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিয়ালকে উদ্ধার করেন। এ সময় ঘটনার জড়িত থাকার অভিযোগে তন্ময় নামে এক যুবককে আটক করেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম