ফেল করায় আত্মহত্যা

নীলফামারী প্রতিনিধি
০১ জানুয়ারি ২০১৬, ০৭:৫৫আপডেট : ০১ জানুয়ারি ২০১৬, ০৭:৫৯

ফেল করায় আত্মহত্যা নীলফামারীতে জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় শান্ত ইসলাম প্রান্ত (১৩) নামের ৮ম শ্রেণির এক ছাত্র গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার বিকালে জেলার সদর উপজেলার রামনগর ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শান্ত ওই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। রামনগর উচ্চ বিদ্যালয় থেকে সে এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়।
নিহতের বাবা আব্দুস সাত্তার জানান, তার ছেলে ২০১৫ শিক্ষাবর্ষে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় অকৃতকার্য হয়। সন্ধ্যায় সে বাড়ির বেডরুমে ঢুকে দরজা আটকে দেয়। অনেক ডাকাডাকি করে কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান তারা।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান পাশা শান্তর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে থানায় ইউডি মামলা হয়েছে। অভিভাবকের লিখিত আবেদনের কারণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দিয়েছেন।
/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম