গাইবান্ধায় অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২১, ১৯:০৯আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ১৯:০৯

গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে বিরোধের জেরে আজির হোসেন (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে বড় ভাই আবদুস সাত্তার ও তার লোকজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আজির হোসেন। আজির হোসেন জুমারবাড়ি ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামের মৃত ইজ্জত উল্যার ছেলে। পুলিশের কনস্টেবল পদে দীর্ঘদিন চাকরির পর সম্প্রতি অবসর নেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলাল হোসেন জানান, আজির হোসেনের সঙ্গে তার সৎ ভাই ছাত্তার ও তার ছেলেদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে আজিরের সঙ্গে ছাত্তারের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছাত্তারসহ তার ছেলেরা আজিরকে বেদমভাবে পিটিয়ে আহত করেন। গুরুতর আহত অবস্থায় আজিরকে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের সদস্যরা। এরপর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আজিরের।

তিনি আরও জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত আজিরের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যার সঙ্গে জড়িত সাত্তারসহ আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি