শিশু ধর্ষণের মামলায় ধর্ষকের যাবজ্জীবন

রংপুর প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২১, ০২:৩১আপডেট : ২৫ জানুয়ারি ২০২১, ০২:৪১
image

রংপুরে এক যুগ পর শিশু ধর্ষণের একটি মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার দুপুর সোয়া ১২টায় রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক যাবিদ হোসেন এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৯ সালের ১০ মার্চ রংপুর নগরীর মধ্য বিন্যাটারী এলাকায় আইনুল হক নামের এক যুবক রাতের বেলা শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে ধর্ষক হাতেনাতে ধরা পড়লেও তার স্বজনরা এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে অবস্থায় শিশুটির বাবা বাদী হয়ে কোতয়ালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।
দীর্ঘ সময় ধরে চলা এ মামলায় বাদী পক্ষের ৮ জন সাক্ষীর সাক্ষ্য ও জেলা শেষে বিচারক আসামিকে দোষি সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
সরকার পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী রফিক হাসনাইন এ রায়ে সন্তোষ প্রকাশ করে বলেছেন, বিচারক তার দেওয়া রায়ে এ ঘটনাকে জঘন্যতম ঘটনা বলে অভিহিত করেছেন।
তবে আসামিপক্ষের আইনজীবী আব্দুল হক প্রামাণিক বলেছেন, তারা ন্যায়বিচার পাননি, উচ্চ আদালতে আপিল করবেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী