ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

দিনাজপুর প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ০১:২৫আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০১:২৫

দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কাবাদ জয়নুল মুদিখানা এলাকায় ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফরাক্কাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দীনের ছেলে মামুন হোসেন (৩০) এবং মোজাম হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)।

বিরল ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে বোচাগঞ্জ অভিমুখ থেকে ছেড়ে আসা ট্রাকের সঙ্গে ১৫০ সিসি টিভিএস  অ্যাপাচি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন। ঘটনার পর স্থানীয় জনতা ওই সড়কে যান চলাচল বন্ধ করে দেন। পরে ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশনের কর্মীরা এবং বিরল থানা পুলিশ মরদেহ উদ্ধার করে এবং যান চলাচল স্বাভাবিক করে।     

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়ে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেছে। এই ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী