ঠাকুরগাঁও পৌরসভায় ৪ মেয়রপ্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০২১, ০৪:১৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২১, ০৪:১৪

ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন চার জন প্রার্থী। এদের মধ্যে তিন জন বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগের এবং একজন বিএনপির। মঙ্গলবার (২৬ জানুয়ারি) জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে সশরীরে উপস্থিত থেকে এসব মনোনয়নপত্র প্রত্যাহার করেন তারা।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক বাবলুর রহমান, জেলা যুব মহিলা লীগের সভাপতি তহমিনা আখতার মোল্লা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন।

বর্তমানে তিন জন প্রার্থী পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের আঞ্জুমান আরা বন্যা, বিএনপির শরিফুল ইসলাম শরিফ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার হোসেন।

নির্বাচনি বিশ্লেষকরা বলছেন, ইসলামী আন্দোলনের প্রার্থী সাংগঠনিক ও ব্যক্তি ক্যারিশমা কোনও দিক দিয়েই ভোটারদের মধ্যে কোনও প্রভাব রাখতে পারবে না, ফলে আগামী ১৪  ফেব্রুয়ারি সরাসরি নৌকা ও ধানের শীষের মধ্যে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা হবে। যা অতীতেও হয়েছে।

জেলা যুব লীগ সভাপতি আব্দুল মজিদ আপেল প্রচুর জড়ো হওয়া সমর্থকদের কাছে আওয়ামী মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান জানান। এদিকে যুব মহিলা লীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মোল্লাও দলের সিদ্ধান্ত মেনে নিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে বলেন, ‘দল সিদ্ধান্ত পরিবর্তন করে কিনা সে অপেক্ষায় প্রার্থী হয়েছিলাম।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম