জেলা প্রশাসকসহ ২১ সরকারি কর্মকর্তার সিলসহ আটক ১

পঞ্চগড় প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২১, ০১:২৯আপডেট : ৩০ জানুয়ারি ২০২১, ০১:২৯

পঞ্চগড়ে জেলা প্রশাসকসহ সরকারি অফিসের ২১ কর্মকর্তার সিল ও স্বাক্ষর জাল করার অভিযোগে মোস্তাফিজুর রহমান (৩৫) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশ। পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজার থেকে তাকে নকল সিল ও স্ট্যাম্পসহ হাতে নাতে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা করে আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার (২৯ জানুয়ারি) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। মোস্তাফিজুর রহমানের বাড়ি জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মহিশবাথান গ্রামে। সে ওই গ্রামের আনিসুর রহমানের ছেলে।

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক মো. কাইয়ুম আলী জানান, মোস্তাফিজুরের নেতৃত্বে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর জাল করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় থানার এসআই বেলাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট বাজার থেকে তাকে আটক করে।

অভিযোগ রয়েছে, আটক ব্যুক্তি ওই বাজারে টাকার বিনিময়ে লোকজনদের আমেরিকা নিয়ে যাওয়ার জন্য লোক সংগ্রহ করছিল। স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রতারক চক্রের মূল হোতা মোস্তাফিজুর রহমানকে আটক করে। প্রতারক চক্রের অন্য সদস্যরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটকের সময় তার কাছ থেকে জেলা প্রশাসকসহ সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নামের ২১টি রাবার সিল, বিভিন্ন মূল্যমানের ৩১৭টি স্ট্যাম্প ও তার মোবাইলফোন জব্দ করা হয়। সিল ও স্বাক্ষর জালিয়াত চক্রের অন্য সদস্যদের আটকের জন্য অভিযান চলছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক