রংপুরে পৌঁছেছে ২০ হাজার ৪শ’ ভায়েল করোনা ভ্যাকসিন

রংপুর প্রতিনিধি
০১ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৭

অবশেষে প্রতীক্ষা ফুরালো। রংপুরে এসে পৌঁছালো মহা কাঙ্ক্ষিত করোনাভাইরাসের ভ্যাকসিন ‘কোভিশিল্ড’। রবিবার (৩১ জানুয়ারি) সকালে রংপুরে এই ভ্যাকসিনের কার্টনগুলো নিয়ে আসে এর আমদানিকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মা। তাদের ডিপ ফ্রিজার ভ্যান থেকে কোভিশিল্ডের ১৭টি কার্টন গ্রহণ করেন রংপুরের সিভিল সার্জন  ডা. হিরম্ব কুমার রায় ও ভ্যাকসিন কমিটির সদস্যরা।

সিভিল সার্জন জানান, তাপমাত্রা পরীক্ষার পর এসব ভ্যাকসিন গ্রহণ করা হয়। মোট সতেরোটি কার্টন এসেছে। প্রতিটি কার্টনে আছে ১২শ’ভায়েল। সে হিসেবে রংপুরে এসেছে মোট ২০ হাজার ৪শ’ ভায়েল ভ্যাকসিন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে প্রথম ধাপে করোনার টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হবে।

তিনি বলেন, প্রথমে স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, পুলিশ প্রশাসন এবং ষাটোর্ধ্ব ব্যক্তিদের এই টিকা দেওয়া হবে। সিটি করপোরেশন এলাকার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬টি বুথ এবং ৭ উপজেলার জন্য ৭টি বুথ তৈরি করা হয়েছে। যারা করোনার টিকা প্রয়োগ করবেন তাদের প্রশিক্ষণ চলছে, ২/৩ দিনের মধ্যে প্রশিক্ষণ শেষ হবে। তিনি আরও জানান, এখন থেকে পর্যায়ক্রমে করোনার টিকা আসবে এবং দেওয়া অব্যাহত থাকবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম