ছয় ইটভাটার মালিককে ৩১ লাখ টাকা জরিমানা

পঞ্চগড় প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৯:০২

পঞ্চগড়ে অনুমোদনহীন ছয়টি ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদফতর। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকালে জেলার বোদা উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়। রংপুর পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার এতে নেতৃত্ব দেন। এ সময় দুইটি ইটভাটাকে আংশিক গুঁড়িয়ে দেওয়াসহ ছয়টি ভাটার মালিককে ৩১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারি বনগ্রাম ইউনিয়নের ডিওবি এবং এসআরবি নামের দুটি ইটভাটা আংশিক গুঁড়িয়ে দেওয়া হয় এবং  প্রত্যেকটির মালিককে ৫ লাখ করে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় এলআরবি, এসএসবি ও এমএমএল ইটভাটাকে ৫ লাখ করে ১৫ লাখ এবং ডিবি ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় পরিবেশ অধিদফতরের রংপুর জেলার কর্মকর্তা ও র‌্যাব-১৩ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ ও সংশোধিত আইন-২০১৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স না থাকা, কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি এনে ইট তৈরি ও কৃষি জমিতে অবৈধভাবে ভাটা করে ইট পোড়ানোয় এসব ভাটাকে জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম