অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সবুজ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পীরগঞ্জ-পঞ্চগড় রেলরুটের সেনুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ উপজেলার কুশারীগাঁও গ্রামের কসির উদ্দিনের ছেলে।

পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার এস এম মুক্তারুল ইসলাম বলেন, ‘সকালে পীরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী মেইল ট্রেন সেনুয়া নামক স্থানে পৌঁছালে ওই যুবক টেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

জেলায় গত এক মাসে অরক্ষিত রেলে এটা চতুর্থ মৃত্যুর ঘটনা। স্থানীয়দের অভিযোগ, এসব অনাকাঙ্খিত মৃত্যুর পরও রেললাইনের দু’পাশে কাঁটাতার দেওয়া বা রেলগেট তৈরি করে সেখানে পাহারার কোনও সরকারি উদ্যোগ লক্ষ করা যাচ্ছে না।

এর আগে ২ ফেব্রুয়ারি একই স্থানে ট্রেনে কাটা পড়ে মারা যান এক সত্তোরোর্ধ্ব বৃদ্ধ। গত ১১ জানুয়ারি পীরগঞ্জ রেলস্টেশন এলাকায় জেলা জজকোর্টের দুজন কর্মচারী মোটরসাইকেল নিয়ে অরক্ষিত রেলক্রসিং পেরোতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মারা যান।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের