রংপুরে স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালককে ঘেরাও করে বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৪:৩৮আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৭:৫০

রংপুর নগরীর ধাপ বুড়িরহাট রোড এলাকায় অবস্থিত নর্দান প্রাইভেট মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ও মাইগ্রেশনের দাবিতে সোমবার (১৫ ফেব্রুয়ারি) রংপুর মেডিক্যাল কলেজের সামনে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেনকে ঘেরাও করে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অভিযোগ, নর্দান মেডিক্যাল কলেজে নেপাল থেকে আসা ৪০ জন শিক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীদের কোনও হাসপাতালে নেই, শিক্ষক নেই, বিএমডিসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনও অনুমোদন নেই। তার পরেও প্রায় তিন শতাধিক শিক্ষার্থী এখানে ভর্তি হয়ে লেখাপড়া করে আসছেন। কর্তৃপক্ষ বার বার আশ্বাস দেওয়ার পরেও কোর্স পরিচালনায় কোনও অনুমোদন আনতে পারেনি। যারা শেষ বর্ষ পাস করেছেন তাদের ইন্টার্নশিপের কোনও ব্যবস্থা করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ। ধার করা রোগী ও শিক্ষক দিয়ে ক্লাস করিয়ে প্রতারণার মাধ্যমে শিক্ষা জীবন ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।

এসময় নেপাল থেকে কলেজটিতে পড়তে আসা সারমা ও নারমিন অভিযোগ করেন, তারা পড়াশোনা করতে এসেছিলেন। তাদের অনেক ধরনের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তারা এখানে লেখাপড়ার নামে প্রতারণার শিকার হয়েছেন। প্রতিষ্ঠানটিতে নেই প্রয়োজনীয় শিক্ষক, ধার করা শিক্ষক দিয়ে মাঝে-মধ্যে ক্লাস নেওয়া হলেও ইন্টার্নশিপের কোনও ব্যবস্থা নেই। ফলে তাদের শিক্ষা জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। রবিবার রাতে কলেজের ভাড়া করা মেস থেকে বাসার মালিক বের করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা। এ অবস্থায় অন্য বেসরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ দাবি করেন নেপালি শিক্ষার্থীরা।

রংপুরে স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালককে ঘেরাও করে বিক্ষোভ একই কথা বলেন শেষ বর্ষের শিক্ষার্থী আকলিমা আখতার ও রফিক হাসনাইন। তারা অভিযোগ করেন, আমাদের বাবা-মা জমি বিক্রি করে বিপুল পরিমাণ টাকা দিয়ে এখানে ভর্তি করেছেন। কলেজ কর্তৃপক্ষ যে প্রতারক, তা আমরা জানতাম না। বিএমডিসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোনও অনুমোদন নেই, সেটাও আমাদের বলা হয়নি। এমন অবস্থায় আমাদের শিক্ষা জীবন রক্ষার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক এ এইচ এম এনায়েত হোসেন রংপুর মেডিক্যাল কলেজে শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক সেমিনারে যোগদান করে চলে যাওয়ার সময় দুপুরে শিক্ষার্থীরা তাকে ঘেরাও করে। এসময় তারা বিক্ষোভ করেন এবং  মাইগ্রেশন করে অন্য মেডিক্যাল কলেজে লেখাপড়া করার সুযোগ দানের দাবি জানান। এসময় স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক বিষয়টি দেখবেন বলে তড়িঘড়ি গাড়িতে উঠে চলে যান।

শিক্ষার্থীরা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম