দহগ্রাম দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, শিশুসহ আটক ১২

লালমনিরহাট প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৬আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫৬

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত তিনবিঘা করিডোর হয়ে দহগ্রাম সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় শিশুসহ ১২ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। পরে অপ্রাপ্তবয়স্ক ছয় শিশুকে পাটগ্রাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা রায়হান আলী, থানার শিশু বান্ধব কর্মকর্তা (এসআই) মিজানুর রহমানের উপস্থিতিতে অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়। তবে এক দালালসহ ছয় জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে পাটগ্রাম থানায় মামলা করেছে বিজিবি।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের আটক করে রংপুর-৫১ বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ী কোম্পানি সদরের একটি টহল দল। ওইদিন রাতেই তাদেরকে পাটগ্রাম থানায় সোপর্দ করা হয়। পরে সকালে বিজিবির পক্ষ থেকে ছয় জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়। এ মামলায় পাটগ্রাম থানা পুলিশ ছয় জনকে গ্রেফতার দেখিয়ে বিকালে লালমনিরহাটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

পাটগ্রাম থানার ডিউটি অফিসার (এএসআই) দিপ্তী রানী রায় জানান, ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ঘোড়াডাঙী এলাকার আব্দুল মালেকের ছেলে জাফর হোসেন (২২), সোনারদী মিয়ার ছেলে মোহাম্মদ বিসু (২০), আবুল কালামের ছেলে আসাদুজ্জামান (২১) এবং লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামের দালাল চক্রের সদস্য মহব্বত আলীর ছেলে শাকিল ইসলাম (২০), একই জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের সোনারহাট এলাকার কার্তিক রায়ের ছেলে তুলারাম বর্মণ (২৫) ও তার স্ত্রী ভারতীয় নাগরিক অমৃতা রানী রায়কে (১৯) বিজিবির দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট আদালতে সোপর্দ করা হয়েছে।

এছাড়া ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মেদনী সাগর এলাকার জামিরুল ইসলামের ছেলে রাফিম রানা (১৬), একই এলাকার তরিকুল ইসলামের ছেলে আকাশ হোসেন (১৫), আব্দুল মালেকের ছেলে রিপন মিয়া (১৭), রফিকুল ইসলামের ছেলে সোহেল রানা (১৭), তোয়াব আলীর ছেলে মোহাম্মদ সোহেল (১৭) ও তৈয়বুর আলীর ছেলে মাসুদ রানা (১৭) অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদেরকে পাটগ্রাম উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রায়হান আলী, থানার শিশু বান্ধব কর্মকর্তা (এসআই) মিজানুর রহমানের উপস্থিতিতে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মোহন্ত বলেন, ‘বিজিবির মামলায় আটকদের গ্রেফতার দেখিয়ে লালমনিরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয়।’ আদালত আসামিদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম