নীলগাইটিকে ধরেই জবাইয়ের চেষ্টা, গলায় পড়েছে ১৭টি সেলাই

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২২:৫০আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২৩:০৩

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিরল প্রজাতির নীল গাইটিকে আটক করার পর এটিকে রক্ষার বদলে জবাই করে মাংস বাঁটোয়ারা করে নেওয়ার চেষ্টা চালাচ্ছিল স্থানীয়রা। এজন্য তারা প্রাণীটির গলায় ছুরিও চালায়। তবে স্থানীয় ক্যাম্পের বিজিবি ও ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের হস্তক্ষেপে প্রাণীটি রক্ষা পায়। ১৭টি সেলাই দিয়ে নীল গাইটিকে সারিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে উপজেলা প্রাণীবিভাগ। এদিকে, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নীলগাইটি বিজিবির কাছেই থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলা প্রশাসন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও বিজিবির পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

গত মঙ্গলবার দুপুরে সীমান্তে ছুটোছুটি করার সময় ধাওয়া করে নাগর নদীর তীর এলাকায় বিরল প্রজাতির এই নীল গাইটিকে আটক করেন স্থানীয়রা। ওই এলাকার সাংবাদিক আল মামুন জীবন জানিয়েছেন, আটক করার পরে দুর্লভ প্রাণীটিকে রক্ষার চেষ্টা না করে এর মাংস খাওয়ার জন্য জবাই করার প্রস্তুতি নেন স্থানীয়রা। প্রাণীটিকে চেপে ধরে এর গলায় ছুরি চালানোও হয়। ঠিক সেসময়ে খবর পেয়ে পাশের কান্তিভিটা ক্যাম্পের বিজিবি এরং পাড়িয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের সময়মতো হস্তক্ষেপে বেঁচে যায় বিরল প্রজাতির প্রাণীটি। তারা গ্রামবাসীকে প্রাণীটির গুরুত্ব বুঝিয়ে সেটিকে রক্ষা করে কান্তিভিটা বিজিবি ক্যাম্পে নিয়ে আসেন। সেখানে প্রাণীটিকে চিকিৎসা দেওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নিয়ামুল শাহাদাৎ জানিয়েছেন, ভারতীয় সীমান্ত দিয়ে আসা নীলগাইটি স্থানীয়রা নাগর নদীর তীরে আটক করে। তাদের হাত থেকে নীলগাইটি উদ্ধার করলেও এটি অসুস্থ হয়ে পড়ে। বিজিবি আমাদের খবর দেয়। পরে নীলগাইটির গলায় ১৭টি সেলাই দিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ঠাকুরগাঁও বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহান শাহ আকন্দ জানান, নীলগাইটি নিয়ে যাওয়ার জন্য ক্যাম্পে গিয়েছিলাম। বিজিবি তাদের হেফাজতে রেখে নীলগাইটিকে সুস্থ করতে চায়, আমরাও সে ব্যাপারে সম্মতি দিয়েছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাসিরুল ইসলাম জানান, গাইটিকে রংপুর চিড়িয়াখানায় পাঠানোর জন্য কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তারা সম্মতি দিয়েছে। বন বিভাগ না নিলে নীলগাইটিকে রংপুর চিড়িয়াখানায় রাখার ব্যবস্থা করা হবে।

বিজিবি ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম জানান, নীলগাইটি আমাদের কাছে থাকবে। আমরা সুস্থ করতে জোর চেষ্টা করছি। সুস্থ হলেই বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী