মায়ের গায়ে হাত তোলায় ছেলের জেল

ঠাকুরগাঁও প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২১, ২১:৫৩

ঠাকুরগাঁওয়ে মায়ের গায়ে হাত তোলার অভিযোগে এক মাদকাসক্ত যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুন এই দণ্ড দেন।

সাজাপ্রাপ্ত ওই যুবক হলেন ঠাকুরগাঁও পৌরসভার শান্তিনগর এলাকার মৃত মশিউর রহমানের ছেলে মো. সুজন (২৫)। তাকে পুলিশের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ইউএনও আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকাসক্ত হয়ে ওই যুবক তার মায়ের ওপর অত্যাচার চালাতেন। আজ সে নিজ বাসায় মাদক সেবন করে আবারও মায়ের গায়ে হাত তোলে। এতে ক্ষুব্ধ হয়ে প্রতিবেশীরা তাকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করে। এখানে সে মাদক সেবন ও অত্যাচারের কথা স্বীকার করলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভিরুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি