সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রীর মৃত্যু: মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি
০৮ মার্চ ২০২১, ১৯:৪৭আপডেট : ০৮ মার্চ ২০২১, ২০:১৬

নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী রুবাইয়া ইয়াসমিন রিমুর মৃত্যুকে কেন্দ্র করে অপহরণ ও হত্যা মামলা হয়েছে। ওই দুর্ঘটনায় বাহজাত জুলফিকার রিজভীকে জড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী। সোমবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে জেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ওই মামলা থেকে রিজভীর নাম প্রত্যাহারের দাবিসহ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করা হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে এলাকাবাসীর পক্ষে কচুকাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুর রহমান বলেন, ‘রিজভী মেধাবী একজন ছাত্র এবং এলাকার পরপোকারী ছেলে। সেদিন সড়ক দুর্ঘটনার খবর পেয়ে মানবিক সহযোগিতায় এগিয়ে যান তিনি। অথচ নিহতের বাবার দায়ের করা অপহরণ ও হত্যা মামলার আসামি হয়েছেন রিজভী। এমনটি হলে মানুষের বিপদে কেউ কি এগিয়ে আসবে? আমরা ওই মামলা থেকে নির্দোষ রিজভীর নাম প্রত্যাহার চাই।’

রিজভীর সহপাঠী রেজোয়ান হাসান বলেন, ‘রিজভী নীলফামারী সরকারি কলেজ থেকে এবারে এইচএসসি পাশ করেছে। এলাকার ছোটভাই হিসেবে দুর্ঘনার শিকার ফয়সাল এবং রিমুকে সহযোগিতার জন্য ছুটে যায় হাসপাতালে। অথচ তার বিরুদ্ধে অপহরণ মামলা করা হয়েছে। আমরা ওই মিথ্যা মামলা প্রত্যাহার চাই।’

কচুকাটা এলাকার আব্দুল মালেক (৫৫) বলেন, ‘রুবাইয়া ইয়াসমিন রিমুর সঙ্গে ফজলুল করিম ফয়সালের প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্কের জের ধরে তারা দুজনে বেড়াতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। রিজভী ফয়সালের ফোন পেয়ে তাদের সহযোগিতায় এগিয়ে যান। তাদের চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন। অথচ মামলায় বলা হয়েছে রিমুকে অপহরণ ও হত্যার ঘটনায় রিজভী ফয়সালের সহযোগী। আমরা ওই মামলা প্রত্যাহার চাই।’

উল্লেখ্য, গত ১ মার্চ সকাল ৯টার দিকে মোটরসাইকেলে বেড়াতে গিয়ে জেলার জলঢাকা রাজারহাট নামক স্থানে সড়ক দুর্ঘটনার শিকার হন ফজলুল করিম ফয়সাল ও রুবাইয়া ইয়াসমিন রিমু। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে রিজভীর সহযোগিতায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে রিমুর মৃত্যু হয়। এ ঘটনায় রাত ১২টার দিকে রিমুর বাবা মেয়েকে অপহরণ এবং মোটরসাইকেলে থেকে ফেলে দিয়ে হত্যার অভিযোগে ফয়সাল ও রিজভীকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

নিহত রিমু নীলফামারী জেলা সদরের কচুকাটা ইউনিয়নের তালুক মানুষমারা গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। ফয়সাল একই ইউনিয়নের ব্রমতল গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে এবং ঢাকার সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র।

অপরদিকে রিজভী কচুকাট বন্দরপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মৃত জাহেদুল ইসলামের ছেলে। তিনি এবারে নীলফামারী সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেছেন।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় মেয়ের বাবা আব্দুর রাজ্জাক ঘটনার দিন থানায় একটি অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন আছে। লাশের ময়নাতদন্ত হয়েছে। তদন্তে জানা যাবে এটি হত্যা, নাকি দুর্ঘটনা।'

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের