রংপুরবাসী চাইলে আগামী নির্বাচনে এরশাদের আসনে দাঁড়াবো: বিদিশা

রংপুর প্রতিনিধি
২২ মার্চ ২০২১, ২২:২৯আপডেট : ২২ মার্চ ২০২১, ২২:৩৩

রংপুরের মানুষ চাইলে আগামী সংসদ নির্বাচনে এরশাদের আসনে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা। ছেলে শাহতা জারাব এরিক এরশাদকে নিয়ে সোমবার (২২ মার্চ) রংপুরে এসে এরশাদের কবর জেয়ারতের পর সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেছেন তিনি। তিনি দাবি করেছেন, জাতীয় পার্টির অস্তিত্ব ধ্বংসের মুখে, তাই দল পুনর্গঠন প্রয়োজন। তৃণমূল চাইলে তিনি দলের নেতৃত্ব দিতেও আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি সোমবার (২২ মার্চ) দুপুরে পুত্র এরিক এরশাদকে সাথে নিয়ে নগরীর দর্শনায় অবস্থিত পল্লীনিবাসে প্রয়াত দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। এসময় বিদিশাকে এরশাদের কবরের পাশে হাউমাউ করে কাঁদতে দেখা যায়।

এরপর তারা এরশাদের ৯৩ তম জন্ম উপলক্ষে তারা কেক কাটেন এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির কোনও নেতা সেখানে উপস্থিত ছিলেন না। তবে তৃণমূল পর্যায়ের অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

রংপুরে এরশাদের কবরে বিদিশা ও এরিক এরশাদের ফুলেল শ্রদ্ধা। সঙ্গে এরিকের জন্য গঠিত ট্রাস্টি বোর্ড সদস্যরা।

বিদিশা বলেন, জাতীয় পার্টির অস্তিত্ব এখন ধ্বংসের মুখে, অঙ্গ সংগঠনগুলোর অবস্থাও ভঙ্গুর। এখন যারা দলের নেতৃত্বে আছেন তারা এরশাদের জন্ম আর মৃত্যু দিবস পালন করেন না। যিনি দলের দায়িত্বে আছেন তিনি নড়েন না চড়েন না, দলের বড় বড় নেতারা জেলা উপজেলায় যান না, ঘরে বসে বড় বড় বুলি আওড়ান। এভাবে চললে জাতীয় পার্টিকে বাঁচানো যাবে না। বিধ্বস্ত অবস্থা থেকে দলকে নতুন করে পুনর্গঠন করার চেষ্টা চালানো হচ্ছে। আমরা কাজ করে যাচ্ছি। আগামী দিনে কী হতে যাচ্ছে আপনারা অনেক কিছুই দেখতে পারবেন।

এসময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিদিশা বলেন, রংপুরের মানুষ চাইলে এরশাদের নিজ আসন রংপুর সদর-৩ আসনে আগামী নির্বাচনে অংশ নেবো। তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা আমার নেতৃত্বে দলকে পুনর্গঠন করতে চাইলে অবশ্যই করা হবে।
তিনি আরও বলেন, এরশাদ জীবিত থাকাকালে ৫৮ দলকে নিয়ে একটি জোট করেছিলেন। সেই জোটের নেতারা তার সঙ্গে এসেছেন।

এসময় জিএম কাদেরের নাম উল্লেখ না করে বিদিশা বলেন, উনি নিজেকে ছাড়া কাউকে মূল্যায়ন করেন না। তবে একটু অপেক্ষা করুন, আগামী দিনে কী হতে যাচ্ছে দেখতে পারবেন।

এসময় শাহতা জারাব এরিক এরশাদ তার বাবা প্রয়াত এরশাদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

রংপুরে পল্লী নিবাসে বিদিশা ও এরিকের সঙ্গে ছিলেন এরশাদ কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, সদস্য সচিব আখতার হোসেন, ন্যাশনাল কংগ্রেস সভাপতি শেখ শহীদুজ্জামান, ট্রাস্টের প্রেস সেক্রেটারি এসএম সাকলায়েন প্রমুখ।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম