স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে লাল-সবুজে সাজলেন ৫০ বীর মুক্তিযোদ্ধা

নীলফামারী প্রতিনিধি
২৬ মার্চ ২০২১, ১৮:১০আপডেট : ২৬ মার্চ ২০২১, ১৮:১০

নীলফামারীর জলঢাকায় শুক্রবার (২৬ মার্চ) স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে লাল সবুজ পোশাকে সজ্জিত করেন উপজেলা প্রশাসন। এ জন্য জলঢাকার সব মুক্তিযোদ্ধা সন্তানদের পক্ষে উপজেলা প্রশাসনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান বলেন, ‘গত ১১ মার্চের সভায়  বীর মুক্তিযোদ্ধাদের লাল-সবুজের পোশাক দেওয়ার বিষয়টি প্রস্তাব করা হয়। আমাদের কাছে তা গ্রহণযোগ্য মনে হয়। তাই প্রশাসনের পক্ষ থেকে তাদের লাল-সবুজের পোশাক দেওয়া হয়েছে।’ 

আসাদুজ্জামান স্টালিন বলেন, ‘স্বাধীনতা কিংবা বিজয় দিবসে সাধারণ পোশাকে তাদের সংবর্ধনা ও উপহার দেওয়া হয়। এতে জাতির শ্রেষ্ঠ সন্তানরা সাধারণ মানুষের কাতারে মিশে যায়। ফলে তাদের অনুষ্ঠানস্থলে চিহ্নিত করা যায় না। তারা সাধারণ নয় এমন কথা ভেবে সভায় লাল-সবুজ পাঞ্জাবি ও সাদা পাজামা দেওয়ার সিদ্ধান্ত হয়।’

লাল-সবুজ পোশাক পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সকালে সংবর্ধনার আগে বীর মুক্তিযোদ্ধা মকসুদার রহমান ও আব্দুর রহিম বলেন, ‘জীবনের শেষ বেলায় এমন সাজে আমাদের সাজানো হবে আগে কখনও কল্পনাও করিনি। আমাদের আজকের এই পোশাক নিঃসন্দেহে মুক্তিযুদ্ধের চেতনা বহন করবে।’ তাই এই দিনে সারাদেশে মুক্তিযোদ্ধাদের লাল-সবুজে সাজানোর দাবি জানানো হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের