আগুন লেগে ৩০ দোকান পুড়ে ছাই

নীলফামারী প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২১, ২২:৩৩আপডেট : ০৬ এপ্রিল ২০২১, ২২:৩৩

নীলফামারীর কিশোরগঞ্জের বড়ভিটা বাজারে আগুন লেগে ৩০টি দোকান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নীলফামারী দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার এ তথ্য নিশ্চিত করেন।

ক্ষতিগ্রস্তরা জানান, আজ সকাল সাড়ে সাতটার দিকে বাজারে এ আগুন লাগার ঘটনা ঘটে। এসময় ওষুধ, কাপড়, মুদি, ইলেক্ট্রনিক্সসহ ছোট বড় ৩০টি দোকানঘর মালপত্রসহ পুড়ে ছাই হয়। লকডাউনের সময় বাজারের সব দোকানপাট বন্ধ ছিল এবং লোকজনের উপস্থিতিও ছিল না। এ কারণে আগুনের উৎস সম্পর্কে কেউ কেউ কিছু বলতে পারেনি। তবে অগ্নিকাণ্ডের ধরন দেখে কারও কারও ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ওই অগ্নিকাণ্ড ঘটেছে।

খবর পেয়ে নীলফামারী, কিশোরগঞ্জ ও জলঢাকা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ওই অগ্নিকাণ্ডে দোকানঘর এবং মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।
উপ-সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিৎ করে বলেন, ‘খবর পাওয়ার সাথে সাথে নীলফামারীসহ কিশোরগঞ্জ ও জলঢাকা থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে, প্রাথমিকভাবে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির ধারণা করা হচ্ছে।’

বেলা ১২টার দিকে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ আবুল কালাম বারী পাইলট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের ক্ষয়-ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম